Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

‘আগামী ৪৮ ঘণ্টা যেখানে আছেন সেখানেই থাকুন’, ইরানের ভারতীয়দের বার্তা কেন্দ্রের

‘আগামী ৪৮ ঘণ্টা যেখানে আছেন সেখানেই থাকুন’, ইরানের ভারতীয়দের বার্তা কেন্দ্রের

‘আগামী ৪৮ ঘণ্টা যেখানে আছেন সেখানেই থাকুন’, ইরানের ভারতীয়দের বার্তা কেন্দ্রের। মঙ্গলবার রাতেই ইরান ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরেই মধ্যপ্রাচ্যের দেশটিতে থাকা ভারতীয়দের জন্য নতুন করে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। নয়া নির্দেশিকায় বলা হয়েছে— “পরবর্তী ৪৮ ঘণ্টা যেখানে আছেন সেখানেই থাকুন।” বিশেষ ভাবে ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে। এছাড়াও সমস্ত বৈদ্যুতিক ও সামরিক স্থাপনা এবং বহুতল ভবনের উপরের তলা এড়িয়ে চলার বার্তা দেওয়া হয়েছে।

 

তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে ইরানে থাকা ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেখনে বলা হয়েছে, “দূতাবাস কর্তৃক ভাড়া করা হোটেলে যাঁরা থাকছেন, তাঁরা হোটেলের ভেতরেই থাকবেন। দূতাবাস কর্মীরা নিয়মিত যোগাযোগ রাখবেন। পরিস্থিতি বিচার করে নতুন বার্তা দেওয়া হতে পারে। সেদিকে নজর রাখতে বলা হয়েছে। নির্দেশিকায় দূতাবাসের মোবাইল নম্বর, ইমেল আইডি দেওয়া হয়েছে জরুরি অবস্থায় যোগাযোগের জন্যে।

READ MORE.....