Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

‘ফুটফুটে এমপি ডান্স দেখিয়ে গেলেন’, জুন মালিয়াকে কটাক্ষ দিলীপ ঘোষের

‘ফুটফুটে এমপি ডান্স দেখিয়ে গেলেন’, জুন মালিয়াকে কটাক্ষ দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। তিনি বিশেষ রাখ-ঢাক করতে পারেন না। এবার নির্বাচনী প্রচারে গিয়ে সরাসরি আক্রমণ করে বসলেন তৃণমূলের জুন মালিয়াকে। প্রচার সভায় গিয়ে নাম না করে এলাকার তৃণমূল সাংসদ জুন মালিয়াকে তীব্র কটাক্ষ করলেন খড়্গপুরের বিজেপি প্রার্থী। সারা বছর এলাকায় তাঁকে দেখতে পাওয়া যায় না। ভোটের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সাংসদ ডান্স দেখিয়ে গেলেন! এমনই মন্তব্য করেছেন দিলীপ। এই বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের তরফেও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার রাতে খড়্গপুরের ভবানীপুর মাঠপুকুর এলাকায় সভায় যোগ দিয়েছিলেন দিলীপ।

 

সেখানেই তৃণমূলকে আক্রমণ করেন তিনি। ওই এলাকার সাংসদ তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া। নাম না করে তাঁকেও কটাক্ষ করেছেন দিলীপ। তিনি বলেন, ‘এখন আরও একজন ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন। তাঁকে দেখেছেন আর? সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গিয়েছেন।’ এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। তিনি আরও বলেন, ‘চোর-ডাকাতদের হাত থেকে খড়্গপুরকে রক্ষা করতে হবে। সেজন্য লড়াই করতে এসেছি। বাড়ি-গাড়ি করব না।’

READ MORE.....