Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরম জলে পুড়লো ৪ বছরের শিশু

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরম জলে পুড়লো ৪ বছরের শিশু

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরম জলে পুড়লো ৪ বছরের শিশু। ঘটনায় উত্তেজনা সিউড়ীর নগরীতে। ঘটনার পর বেশ কয়েকঘন্টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনিকে আটকে রাখে গ্রাম বাসীরা। অন্যদিকে শিশুটিকে ভর্তি করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে । ঘটনাস্থলে পুলিশ ।

জানা গিয়েছে, অন্তর্গত নগরী গ্রাম পঞ্চায়েতের তালদিহি শিশু শিক্ষা কেন্দ্রে ডিম সেদ্ধ করার গরম জলে পুড়ে যায় চার বছরের এক শিশু কণিকা মুর্মু । পরিবারের দাবি , শিশুটিকে লক্ষ্য না করে ডিম সেদ্ধ করার গরম জল ছুঁড়ে দেয় অঙ্গনওয়াড়ির রাঁধুনি। তাতেই পুড়ে যায় শিশুটির শরীরের একাংশ। ঘটনার পর তাকে তড়িঘড়ি নিয়ে গিয়ে ভর্তি করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে । এই ঘটনার পরই উত্তেজনা ছিল ছড়ায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বেশ কয়েক ঘন্টা ধরে আটকে রাখা হয় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাধুনিকে । ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ । আটক করে ওই রাঁধুনি কে I যদিও এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি I

যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাধুনী পানমুনি হাঁসদার দাবী,’আমি যখন গরম জলটা ফেলতে যাচ্ছিলাম তখনি বাচ্চাটা ছুটে চলে এসে হাতে ধাক্কা দেয় I তাতেই হাত থেকে স্লিপ করে গরম জল বাচ্চার গায়ে পড়ে যায় I

READ MORE.....