Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের দাবিতে কমিশনকে জোড়া চিঠি অভিষেকের

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের দাবিতে কমিশনকে জোড়া চিঠি অভিষেকের

এসআইআরের চূড়ান্ত তালিকায় বিচারাধীন ভোটারদের নিয়ে অভিযোগে সরব হয়ে রাজ্য ও দিল্লি নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকেই এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলের কাছে অবস্থানে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে সন্ধ্যায় অভিষেক এ বিষয়ে বক্তব্যও রাখেন।

 

আর তারপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তাদের সঙ্গে দেখা করার জন্য তিনজনের প্রতিনিধিদল তৈরি করল তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, লোকসভার সাংসদ মহুয়া মৈত্র ও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম রয়েছেন এই দলে।

তাঁর অভিযোগ, একদিকে কমিশনের তরফে বলা হচ্ছে, দ্রুত নিষ্পতির চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, সমাধানের কাজ চলছে অত্যন্ত মন্থর গতিতে। শুক্রবার পর্যন্ত প্রায় সাড়ে ৭ লক্ষের কাছাকাছি মানুষের ভোটের ভবিষ্যত সুনিশ্চিত করেছেন বিচারকরা। কিন্তু যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের ভোটাধিকার কেন কেড়ে নেওয়া হলো, তা স্পষ্ট করা হচ্ছে না।

 

এমনকী, যাঁরা নথি যাচাইয়ের ‘পরীক্ষা’য় পাশ করেছেন, যাঁদের নাম অতিরিক্ত তালিকায় ওঠার কথা, তাঁদের নামও প্রকাশ করা হচ্ছে না। বিজেপিকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দিতেই কমিশনের এমন অবস্থান বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিষয়টি নিয়ে এদিন সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করার জন্য তিনি জোড়া চিঠি লিখলেন।

READ MORE.....