‘এই মাটিতেই খেলা হবে নুরুলদার নেতৃত্বেই খেলা হবে’! এবার অনুব্রত মণ্ডলের সুর কাজল শেখের গলায়। আজ বৃহস্পতিবার সিউড়ী ২ নম্বর ব্লকের অন্তর্গত ধলটিকুড়িতে একটি হাডুডু প্রতিযোগিতার অনুষ্ঠানে যান কাজল শেখ। সেখানেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘সমস্ত দলের মধ্যেই খেলা হবে।
জয়-পরাজয় অবশ্যই হবে। কিন্তু খেলায় অংশগ্রহণ করাটাই বড় কথা। আমরা সব ধরনের খেলাই খেলতে পারি। বিগত দিনেও দেখিয়েছি, এখনো দেখাচ্ছি, ২৬ এর নির্বাচনেও দেখিয়ে দেবো। এই পুরন্দরপুর অঞ্চলে সিউড়ির দুই নম্বর ব্লকে নুরুল ভাইয়ের নেতৃত্বেই লড়াই হবে, খেলা হবে সেটাও দেখিয়ে দেবো’।













