অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের অভিযান জয় দিয়ে শুরু করল ভারতীয় দল । নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেল ভারত। ডার্কওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে জয় নিশ্চিত করেছে ভারতীয় দল ।জিম্বাবোয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বৃহস্পতিবার, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও আমেরিকা। এদিনের গোটা ম্যাচটিই ছিল বৃষ্টিবিঘ্নিত। টসে জিতে এই ম্যাচে, বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল ।
ব্যাট করতে নেমে, মাত্র ৩৫.২ ওভারেই ১০৭ রানে অলআউট হয়ে যায় আমেরিকা। ওপেনার অমরিন্দর গিল আউট হন ১ রানে। এরপর নেমে সাহিল গর্গ এবং দলের কিপার-ব্যাটার অর্জুন মহেশ দুজনেই ১৬ রান করে যোগ করেন । অধিনায়ক উৎকর্ষ শ্রীবাস্তব ও রান পাননি । অদনিত ঝাম্ব করেন ১৮ রান, আমোঘ আরেপাল্লি ৩ রান এবং অদিত কাপ্পা ৫ রান করেন । নীতিশ সুদিনি করেন ৩৬ রান । সাবরিশ প্রসাদ করেন ৭ রান। ঋষভ শিম্পি এবং ঋত্বিক আপ্পিডি কোনও রান পাননি। মাত্র ৩৫.২ ওভারে, আমেরিকার ইনিংস শেষ হয় ১০৭ রানে। ভারতের হয়ে হেনিল প্যাটেল একাই নেন ৫ উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন দীপেশ দেবেন্দ্রন, আরএস অম্বরিশ, খিলান প্যাটেল এবং বৈভব সূর্যবংশী।
জবাবে ব্যাট করতে যখন নামে ভারত তখন বৃষ্টির জেরে ম্যাচ বিঘ্নিত হওয়ায় ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। ৩৭ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচকে। ডার্কওয়ার্থ লুইসে ভারতের জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৯৬ রান। মাত্র ১৭.২ ওভারে, ৪ উইকেট হারিয়েই ৯৯ রানে পৌঁছে যায় ভারত। অধিনায়ক আয়ুষ মাত্রে করেন ১৯ রান, বৈভব সূর্যবংশী করেন ২ রান। বেদান্ত ত্রিবেদীও মাত্র ২ রান আউট হন। ভিহান মালহোত্রা করেন মাত্র ১৮ রান । দলের কিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডুর অপরাজিত ৪২ রান এবং কনিষ্ক চৌহানর অপরাজিত ১০ রান করে ভারতের জয় নিশ্চিত করেন।













