Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অভিষেকের কেন্দ্রে বহু ভুয়ো ভোটার রয়েছে, অভিযোগ বিজেপির

অভিষেকের কেন্দ্রে বহু ভুয়ো ভোটার রয়েছে, অভিযোগ বিজেপির

বিজেপির দাবি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় SIR নিয়ে প্রথম সারিতে থেকে আন্দোলন করছেন, তাঁর নিজের কেন্দ্রেই নাকি লক্ষ লক্ষ ভুয়ো ভোটার! বুধবার দিল্লিতে অভিষেকের কেন্দ্রের ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। যদিও ওই অভিযোগকে বিশেষ পাত্তা দিছে না তৃণমূল। বাংলার শাসকদলের বক্তব্য, অভিষেকের কেন্দ্র নিয়ে যদি অভিযোগ থেকেই থাকে, তাহলে এতদিন পুনর্নির্বাচন চাননি কেন? তাছাড়া ভোট তো করিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী।

 

বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করলেন, যে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জিতেছেন, সেই কেন্দ্রে অন্তত ২ লক্ষ ৫৯ হাজার ভুয়ো ভোটার রয়েছেন। ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ নিয়ে আলাদা আলাদা পরিসংখ্যান দিয়ে অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়ে অনুরাগ দাবি করেন, ডায়মন্ড হারবারে ৩০১টি বুথে ১৫ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে গত ৪ বছরে। সব জায়গায় তৃণমূল জিতেছে।

READ MORE.....