Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আইসিসির ওমেন্স বিশ্বকাপের টিকিটের দাম প্রকাশ্যে, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়া ঘোষাল

আইসিসির ওমেন্স বিশ্বকাপের টিকিটের দাম প্রকাশ্যে, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়া ঘোষাল

ভারতের মাটিতে আর কয়েকদিন বাদেই অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ওমেন্স বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপকে ঘিরে এখন সাজ সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমন আবহে এবার ধীরে ধীরে এই ইভেন্টের নানা অনুষ্ঠানসূচি ও সামনে আসছে। যা খবর তাতে ৩০ সেপ্টেম্বর মহিলাদের ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে গান গাইবেন বিখ্যাত সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ঘটনাচক্রে এই টুর্নামেন্টের থিম সং ‘ব্রিং ইট হোম’ গেয়েছেন শ্রেয়া। এবার তাঁকেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে রাখা হচ্ছে আইসিসি এবং বিসিসিআইয়ের তরফে।

 

প্রসঙ্গত মহিলাদের ওডিআই বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। তবে ভারত এবং পাকিস্তানের যেহেতু কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক তলানিতে ফলে ভারতে দল পাঠাবে না পাকিস্তান। পাকিস্তানের ম্যাচগুলি হবে শ্রীলঙ্কায়। ঘটনাচক্রে ১২ বছর পর ফের ভারতের মাটিতে হতে চলেছে মহিলাদের বিশ্বকাপ।আইসিসির তরফে জানানো হয়েছে ভারতের মাটিতে মহিলাদের ওডিআই বিশ্বকাপের ম্যাচগুলিতে টিকিটের সর্বনিম্ন দাম থাকছে মাত্র ১০০ টাকা। গুয়াহাটি, ইন্দোর, বিশাখাপত্তনমও নভি মুম্বইয়ে হবে বিশ্বকাপের ম্যাচ।

 

উদ্বোধনী ম্যাচ হবে গুয়াহাটিতে। প্রথমে মহিলাদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কিন্তু আইপিএল জয়ের সেলিব্রেশানকে ঘিরে পদপিষ্টের ঘটনার জেরে এম চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সব ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, প্রথম পর্যায়ে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত অনলাইনে টিকিট বিক্রি করা হবে। এরপর মঙ্গলবার থেকে দ্বিতীয় পর্যায়ের টিকিট বিক্রি শুরু হবে।

READ MORE.....