Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আইসিসির বিচারে টি-২০ বোলারদের ক্রমতালিকায় শীর্ষে বরুন চক্রবর্তী

আইসিসির বিচারে টি-২০ বোলারদের ক্রমতালিকায় শীর্ষে বরুন চক্রবর্তী

টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে উন্নতির ধারায় এবার চূড়ায় পৌঁছে গেছেন বরুন চক্রবর্তী। এই সংস্করণের বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন ভারতের এই রহস্য স্পিনার। তাতে গড়েছেন দারুণ এক কীর্তিও।টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে জায়গা করে নেওয়া ভারতের তৃতীয় ক্রিকেটার বরুন চক্রবর্তী ।তার আগে এই কীর্তি গড়েছিলেন দলটির তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ও লেগ স্পিনার রাভি বিষ্ঞোই।টি-টোয়েন্টিতে ভারত দলের নিয়মিত সদস্য হয়ে ওঠা বরুন এই সংস্করণে খেলা সবশেষ ১১ ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন। যার মধ্যে দুইবার পেয়েছেন পাঁচ উইকেটের স্বাদ।এশিয়া কাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ভারুনের প্রাপ্তি দুই উইকেট। সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে ৪ রান এবং পাকিস্তানের বিপক্ষে ২৪ রান দিয়ে একটি করে শিকার ধরেছেন তিনি।

গত মার্চ থেকে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। তাকে টপকে প্রথমবারের মতো চূড়ায় উঠলেন বরুন। গত ফেব্রুয়ারিতে দুইয়ে উঠেছিলেন তিনি।
উন্নতি করেছেন শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারা। ৬ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন তিনি। চার ধাপ উন্নতি করে একাদশ স্থানে পাকিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। তার সতীর্থ লেগ স্পিনার আবরার আহমেদের অগ্রগতি ১১ ধাপ, আছেন ১৬ নম্বরে।ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব ১৬ ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে। আফগানিস্তানের নুর আহমাদের উন্নতি ৮ ধাপ, আছেন ২৫ নম্বরে। ৪ ধাপ এগিয়ে ৪০তম স্থানে বুমরাহ।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে ভারতের আভিশেক শার্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ বিস্ফোরক সেঞ্চুরি করে এক ধাপ এগিয়ে দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। তার সতীর্থ জস বাটলারও এক ধাপ এগিয়েছেন, আছেন তিনে।১০ ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম। পাকিস্তানের সাহিবজাদা ফারহানের উন্নতি ১৮ ধাপ, অবস্থান যৌথভাবে ৫৫তম। শ্রীলঙ্কার কামিল মিশারা ১৩ ধাপ এগিয়ে ৬১ নম্বরে।টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া।

READ MORE.....