Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আগামী রবিবার বন্ধ থাকবে টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা

আগামী রবিবার বন্ধ থাকবে টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা

আগামী রবিবার বন্ধ থাকবে টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর তরফে এই মর্মে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে ৩০ আগস্ট, শনিবার রাত ১১টা থেকে ৩১ আগস্ট, রবিবার বেলা ৩টে পর্যন্ত কাজ চলবে। তার ফলে বন্ধ থাকবে পরিষেবা।

 

রবিবার বিকেল ৪টের পর চালু হবে মেট্রো চলাচল। ওই একই বিজ্ঞপ্তিতে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বোর্ডের পরীক্ষার জন্য় বিশেষ মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে। ওইদিন সকাল সাতটায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত একটি মেট্রো পাওয়া যাবে। গ্রিন লাইনে সকাল ৯টার পরিবর্তে ওইদিন সকাল ৮টায় শুরু হবে মেট্রো পরিষেবা।

READ MORE.....