Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আগামী সপ্তাহেই শুরু হচ্ছে ২০২৬-এর উচ্চমাধ্যমিক পরীক্ষা

আগামী সপ্তাহেই শুরু হচ্ছে ২০২৬-এর উচ্চমাধ্যমিক পরীক্ষা

মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ ঘোষণা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা তৃতীয় সেমেস্টার অর্থাৎ উচ্চমাধ্যমিকের পার্ট ওয়ানের পরীক্ষা। চলবে ২২ তারিখ পর্যন্ত। সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়। চলবে ১১ টা ১৫ পর্যন্ত। তবে মিউজিক, ভিজুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষা শুরু হবে ১০ টায়। শেষ হবে ১০ টা বেজে ৪৫ মিনিটে। জানা গিয়েছে, এবার পরীক্ষা দেবে মোট ৬ লক্ষ ৬০ হাজার পড়ুয়া।

 

তাঁদের মধ্যে ছাত্র ৪৩.৯৭ শতাংশ। ছাত্রী ৫৬.০৩ শতাংশ। তবে এবার ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। টোকাটুকি রুখতে এবারও কড়া সংসদ। পরীক্ষা কক্ষে ২০:১ অনুপাতে থাকবেন পরীক্ষক। প্রতিটি সেন্টারের মূলগেট ও ভেন্যু সুপারভাইজরের কক্ষে থাকবে সিসিটিভি। ক্যালকুলেটর, মোবাইল-সহ কোনও বিদ্যুতিন গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

READ MORE.....