Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

আধার থাকলেই কি ভারতীয় নাগরিক?

আধার থাকলেই কি ভারতীয় নাগরিক?

সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পাশাপাশি, এদিন তিনি আধার কার্ডেরও প্রসঙ্গ তোলেন। সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আধার নাগরিকত্বের প্রমাণ নয়। এটি কেবল পরিচয়পত্র। অর্থাৎ আধার কার্ড থাকলেই কোনও ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন না।

 

জ্ঞানেশ বলেন, “সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আধার আইন অনুসারেই আধার কার্ড ব্যবহার করতে হবে। আধার আইনের ৯ নম্বর ধারায় বলা হয়েছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এটি পরিচয় প্রমাণের নথি।” তিনি আরও বলেন, “সুপ্রিম কোর্ট তাদের বেশ কয়েকটি রায়ে বলেছে, আধার জন্ম তারিখের প্রমাণ দেয় না। আজও যদি আপনি একটি নতুন আধার কার্ড ডাউনলোড করেন, তবে দেখতে পারেন কার্ডে উল্লেখ রয়েছে, এটি জন্ম তারিখ কিংবা নাগরিকত্বের প্রমাণ নয়।

READ MORE.....