আগামী ৮ আগস্ট শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও করবে ইন্ডিয়া জোট। বাদল অধিবেশনের মধ্যে কিভাবে কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলা যায় তা ঠিক করতে ৭ আগস্ট বৃহস্পতিবার ইন্ডিয়া জোট বৈঠকে বসছে। ওই বৈঠকে ভোটার তালিকা সংশোধন সহ পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার এইসব নিয়ে কিভাবে আন্দোলন তৈরি হবে দেশজুড়ে তা ঠিক করবে ইন্ডিয়া জোট।এর মধ্যে ৯ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। ইন্ডিয়া জোটের বৈঠকে সিদ্ধান্ত হবে। বিরোধী জোট কোন পার্টি দেবে কিনা সে বিষয়ে আলোচনা হবে। ওই বৈঠকে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেস চাইবে বিরোধী কোন প্রার্থীকে দাঁড় করাতে। গতবার ধনকরের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মার্গারেট আলভা
কংগ্রেস একতরফাভাবে আলভার নাম ঘোষণা করায় তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে খুব প্রকাশ করেছিল। শেষ পর্যন্ত তারা উপরাষ্ট্রপতি পদে ভোটদানে বিরত থাকে। তাই এবার আগাম আলোচনা করেই বিরোধীরা উপরাষ্ট্রপতি পদে কাউকে পার্থি করবেন কিনা তা ঠিক করবেন ওই দিনের বৈঠকে। সম্মিলিতভাবে ওই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। ওই বৈঠকে রাহুল গান্ধী ভোটার তালিকা সংশোধনের নামে যে কারচুপি চলছে তার স্বপক্ষে প্রমাণ পেশ করতে পারেন। সব মিলিয়ে ইন্ডিয়া জোটের বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে।













