Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিবৃদ্ধিতে রুশ সহায়তা

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিবৃদ্ধিতে রুশ সহায়তা

মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘাত না থাকলেও আমেরিকার বিরুদ্ধে রাশিয়ার ভূমিকা নিয়ে বাড়ছে রহস্য। সাম্প্রতিক এক চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৩ সাল থেকে ইরানকে উন্নত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে গোপনে সহায়তা করছে রাশিয়া, যার মূল লক্ষ্য আমেরিকাকে জব্দ করা। বিশেষজ্ঞদের একাংশের মতে, এভাবেই ওয়াশিংটনের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে মস্কো।সি৪৩০এল সাংকেতিক নামের এই গোপন কর্মসূচিতে যুক্ত ছিলেন মস্কোর অভিজ্ঞ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা।

 

 

লক্ষ্য ছিল ইরানকে এমন র‍্যামজেট প্রপালশন সিস্টেম তৈরিতে সাহায্য করা, যা ক্রুজ ক্ষেপণাস্ত্রকে শব্দের গতির কয়েক গুণ বেশি বেগে চালাতে সক্ষম। কম উচ্চতায় ও অতিদ্রুত গতিতে ওড়ার কারণে এই ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে ব্যর্থ হয় আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থা।ফাইন্যান্সিয়াল টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে শুরু হওয়া এই সহযোগিতায় প্রচলিত অস্ত্র কেনাবেচার গণ্ডি পেরিয়ে উন্নত প্রযুক্তি ও কারিগরি দক্ষতা তুলে দিচ্ছে মস্কো, যাতে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীকে জব্দ করতে পারে ইরান। তবে যুদ্ধে ইরান আদৌ এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে কি না, তা স্পষ্ট নয়।

READ MORE.....