এখনও এনুমারেশন ফর্ম ভরেননি মমতা! আর সে কথা মুর্শিদাবাদের সভা থেকে নিজেই জানালেন তিনি। এমনকী কেন তা ভরেননি তাও জানান তৃণমূল সুপ্রিমো।
এসআইআর আবহে আজ বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে একদিকে যেমন এসআইআর নিয়ে মানুষকে অভয়বার্তা দেন, অন্যদিকে দিল্লির বিজেপি সরকারকেও একহাত নেন। মুখ্যমন্ত্রী বলেন, ”বাংলাবিদ্বেষী বিজেপি।
বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।” শুধু তাই নয়, রাজ্যে এসআইআর আবহে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে এদিন ফের জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ”আমি এখনও নিজের নাম তালিকায় তুলিনি। যতক্ষণ না পর্যন্ত সকলের নাম উঠছে, ততক্ষণ আমি নিজের নাম তুলব না।” তৃণমূল নেত্রীর কথায়, ”আমি কথা দিলে কথা রাখি।”















