Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

এবার ভুয়ো ভোটারের অভিযোগ ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারীর বিরুদ্ধে

এবার ভুয়ো ভোটারের অভিযোগ ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারীর বিরুদ্ধে

এবার ভুয়ো ভোটার হিসেবে অভিযোগ উঠলো খোদ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারীর বিরুদ্ধে।আজ ভুয়ো ভোটার খুঁজতে হাওড়ার তেলকল ঘাট রেল কোয়ার্টারে আসেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই এর নেতৃত্বে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা যখন হাওড়া তেলকল ঘাট রেল কোয়াটারে ক্রিড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারীর ফ্লাটের ঠিকানায় যান তখন তারা দেখেন ওই ফ্ল্যাটে মন্ত্রী থাকেন না।

 

ওই ফ্ল্যাটে থাকে অন্য পরিবার।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার তৃণমূল কর্মীরা। তখন তাদের সঙ্গে শুরু হয় বচসা। বিজেপি নেতৃত্বের অভিযোগ মনোজ তিওয়ারীর বাবা রেলে চাকরি করতেন। সেই সুবাদে কয়েক বছর আগে মনোজ তিওয়ারি এখানেই থাকতেন।

 

কিন্তু তার বাবা অবসর গ্রহণের পর ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন। তার বাবা প্রায় আট বছর আগে মারা গেছেন। অথচ ২০২১ সালে ভোটার মনোনয়ন পত্রে তিনি ওই ঠিকানা ব্যবহার করেছেন। যা সম্পূর্ণ বেআইনি। বিজেপির আরো অভিযোগ মনোজ দীর্ঘদিন এখানে থাকেন না। তাই কিভাবে এখানকার ভোটার লিস্টে তার এবং তার ভাই রাজকুমার তিওয়ারীর নাম থাকে ? তার মানে মন্ত্রী ভুয়ো ভোটার। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানান উমেশ রাই।

 

অন্যদিকে এই ঘটনায় তীব্র বচসা শুরু হয় স্থানীয় তৃনমুল নেতা কর্মীদের সাথে বিজেপি নেতা কর্মীদের। কেনো বিনা অনুমতিতে এখানে এসেছে বিজেপি কর্মীরা এনিয়ে সরব হয় তৃণমূল। বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকে।পাল্টা স্লোগান বিজেপির।তৃণমূলের দাবী মনোজ তেওয়ারী দীর্ঘদিন এখানে থাকতেন। এখানেই তার খেলাধুলা শুরু এবং বেড়ে ওঠা। তার পরিবারের লোকেরা প্রায়ই এখানে আসেন। বিজেপি মিথ্যা অভিযোগ করছে। এদিন মন্ত্রী মনোজ তিওয়ারি ফোনে বলেন নির্বাচন লড়ার সময় তিনি পুরনো ডকুমেন্ট জমা দিয়েছিলেন। তাই ভোটার লিস্টে নাম রয়ে গেছে। এবারে তিনি তার নতুন ঠিকানা দিয়ে দেবেন।

READ MORE.....