Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

এবার শুরু ‘আসল-নকল’ বৃহন্নলা বাছাই

এবার শুরু ‘আসল-নকল’ বৃহন্নলা বাছাই

কে আসল আর কে যে নকল! সেই বিভ্রান্তি কাটিয়েই বাড়ি বাড়ি গিয়ে সম্পত্তি কর আদায় বা ট্রাফিক-নিয়ন্ত্রণের মতো কাজে বৃহন্নলাদের নিয়োগ করে মূলস্রোতের জীবন-জীবিকায় আনার পথে রাজ্য। বৃহন্নলাদের মধ্যে ‘আসল নকল’ চিহ্নিতকরণ যে জরুরি তা মানছেন সরকারি কর্তারাও। তাঁরা বলেছেন, ওই প্রক্রিয়া শেষের পরই চূড়ান্ত হবে তালিকা। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে কলকাতা, হাওড়া ও বিধাননগরের সমস্ত থানা এলাকায় বিশেষ নজরদারি ও অনুসন্ধান চালিয়ে ‘ছদ্মবেশী বৃহন্নলা’দের শনাক্ত করার পাশাপাশি প্রকৃত তৃতীয় লিঙ্গকে চিহ্নিত করবে পুলিশ।

 

কারণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আগামী জানুয়ারিতে ‘বৃহন্নলা ব্রিগেড’ প্রকল্পে স্ক্রিনিং শেষে ট্রাফিক ও পুরকর আদায়ে নিয়োগের প্রস্তুতি শুরু করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বস্তুত সেই লক্ষ্যে নারী ও শিশুকল্যাণ দপ্তরের প্রধান সচিব মৌমিতা গোদারা বসুর নেতৃত্বে বিশেষ স্ক্রিনিং কমিটি গঠন করল রাজ্য। তবে বাংলায় ‘বৃহন্নলা ব্রিগেড’ শীর্ষক প্রকল্প চালুতে মুম্বই-মডেল অনুসরণ করা হবে। উল্লেখ্য, আগেই মুম্বইয়ে ট্রাফিক-বিধি কার্যকরে বৃহন্নলাদের নিয়োগ করছে মহারাষ্ট্র।

ট্রাফিক সিগন্যালে ভিক্ষাবৃত্তি ছাড়াও বাড়িতে গিয়ে সদ্যোজাতদের ‘স্বাগত’ জানানোয় যুক্ত ‘ছদ্মবেশী বৃহন্নলা’রা যে আদৌ তৃতীয় লিঙ্গের নয় তা নিয়ে সরকারকে তথ্য দিয়ে অভিযোগ করেছেন রূপান্তরকামীরা। কারণ, বৃহন্নলা শুধু নয়, রূপান্তরকামীদের কথাও ভাবছে রাজ্য। গত কয়েকবছর ধরে বৃহন্নলাদের একাংশ বাংলাদেশ থেকে রাজ্যে ঢুকে কলকাতা-সহ নানা জেলায় তোলাবাজি করছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে নির্দিষ্ট তথ্য দিয়েছেন বৃহন্নলা সংগঠনের অন্যতম কর্মকতা ড. রঞ্জিতা সিনহা।

 

আর ‘অনুপ্রবেশকারী ও ছদ্মবেশী বৃহন্নলা’ সংক্রান্ত তথ্য হাতে পেয়েই ‘প্রকৃত তৃতীয় লিঙ্গ’ চিহ্নিত করতে পুলিশ ও প্রশাসনকে মাঠে নামতে জরুরি নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী। শুধু তাই নয়, শিক্ষিত বৃহন্নলাদের বিভিন্ন দপ্তরে নেবে সরকার। শুক্রবার নারী ও শিশুকল্যাণ দপ্তর সূত্রে খবর, থানাভিত্তিক ‘প্রকৃত বৃহন্নলা’ তালিকা তৈরিতে ট্রান্সজেন্ডারদের পুরানো সংগঠনের সাহায্য নিচ্ছে নারী ও শিশুকল্যাণ দপ্তর। ‘স্টেট ট্রান্সজেন্ডার বোর্ড’ সংক্রান্ত স্ক্রিনিং কমিটির অন্যতম সদস্য ড. রঞ্জিতা সিনহা অভিযোগ করেছেন, “আগের তৃণমূল সরকার তৃতীয় লিঙ্গের জন্য কোনও ইতিবাচক প্রকল্প চালু দূরের কথা, সিদ্ধান্ত নেয়নি। উল্টে ভোটের স্বার্থে বাংলাদেশি বৃহন্নলাদের মদত দিয়েছে।”

READ MORE.....