Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

এসআইআর-এর প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ মিছিল, স্বরূপনগরে বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ

এসআইআর-এর প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ মিছিল, স্বরূপনগরে বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করল সিপিএম। প্রয়াত মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান বাম নেতা জ্যোতি বসুর ১৭তম প্রয়াণ দিবস স্মরণ করেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

সিপিএমের অভিযোগ, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে। ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন বাম নেতৃত্ব। এই অভিযোগ তুলে ধরতেই শুক্রবার স্বরূপনগর এলাকায় বিক্ষোভে সামিল হন দলের কর্মী-সমর্থকরা।
এদিন স্বরূপনগর মালঙ্গোপাড়া মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন রাস্তা পরিক্রমা করে স্বরূপনগর বিডিও অফিসের সামনে পৌঁছয়। সেখানে পৌঁছে সিপিএম কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। হাতে প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে তাঁরা স্লোগান তোলেন এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবি জানান।

 

বিক্ষোভ চলাকালীন কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে প্রশাসনের তরফে পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
এরপর সিপিএম নেতৃত্ব স্বরূপনগর বিডিও-র কাছে একটি ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনে এসআইআর সংক্রান্ত নোটিস প্রত্যাহার, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোটার তালিকা সংশোধনের দাবি জানানো হয়।
সিপিএম নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল।

READ MORE.....