Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

এসএসসি নিয়োগে সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট স্বস্তি রাজ্যের

এসএসসি নিয়োগে সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট স্বস্তি রাজ্যের

রাজ্যের ২৬ হাজার শূন্যপদে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বড় স্বস্তি পেল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। নির্ধারিত সময়ে নিয়োগ সম্পূর্ণ করা সম্ভব নয় জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল কমিশন ও রাজ্য সরকার। সোমবার বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ সেই আর্জি মঞ্জুর করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত ধার্য করেছে।

 

আগের নির্দেশ অনুযায়ী চলতি বছরের ৩১ অগস্টের মধ্যেই নিয়োগ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে প্রক্রিয়া মাঝপথে থমকে যায়। শুনানিতে কমিশনের আইনজীবীরা জানান, আইনি জটের কারণেই নির্ধারিত সময়ে কাজ শেষ করা যাচ্ছে না। সব দিক বিবেচনা করে আদালত অতিরিক্ত সময় মঞ্জুর করে, তবে স্পষ্ট জানিয়ে দেয়— এটাই শেষ সুযোগ, ভবিষ্যতে আর সময় বাড়ানো হবে না।নতুন সময়সীমার মধ্যে মোট ৩৫ হাজার শূন্যপদে নিয়োগ সম্পন্ন করতে হবে রাজ্যকে। এই সিদ্ধান্তে সাময়িক আইনি সংকট কাটলেও চাকরিপ্রার্থীদের অপেক্ষা আরও দীর্ঘ হল বলে মনে করছে অভিজ্ঞ মহল।

 

কমিশন জানিয়েছে, আইনি জট দ্রুত মিটিয়ে স্বচ্ছভাবে নিয়োগ শেষ করাই লক্ষ্য।প্রথমে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল আদালত, পরে তা বাড়িয়ে ৩১ অগস্ট করা হয়। গত বছরের সেপ্টেম্বরের পরীক্ষায় নবম-দশমে ২ লক্ষ ৯৩ হাজার এবং একাদশ-দ্বাদশে ২ লক্ষ ২৯ হাজার পরীক্ষার্থী অংশ নেন। কমিশনের দাবি, একাদশ-দ্বাদশে প্যানেল চূড়ান্ত হয়ে গেছে এবং ২১টি বিষয়ের কাউন্সেলিং সেরে ৩৫৮৬ জনের সুপারিশ পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদে। নবম-দশমের ইন্টারভিউ তালিকাও প্রস্তুত।

READ MORE.....