Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

এসএসসি পরীক্ষায় আবার দুর্নীতি হবে , দাবি দিলীপ ঘোষের

এসএসসি পরীক্ষায় আবার দুর্নীতি হবে , দাবি দিলীপ ঘোষের

এই সরকার আসার পর পরীক্ষা করে না, যদি হয় তার রেজাল্ট হয় না। পাশ করে গেলে চাকরি হয় না। পাশ করলেও তাঁদের ধর্নায় বসতে হয়। দীর্ঘ প্রায় ৯ বছর পর বাংলায় এসএসসি পরীক্ষা গৃহীত হলেও সেই পরীক্ষায় আবার দুর্নীতি হবে বলে দাবি করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল, রবিবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের প্রথম দফার পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। আগামী রবিবার রয়েছে আরও এক দফার পরীক্ষা। দীর্ঘদিন ধরে এই পরীক্ষার জন্য অপেক্ষা করা হাজার হাজার চাকরিপ্রার্থীর মনে যখন আশার আলো, ঠিক তখনই সেই আশার উপরে জল ঢেলে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, এই সরকার আসার পর পরীক্ষা করে না, যদি হয় তার রেজাল্ট হয় না। পাশ করে গেলে চাকরি হয় না। পাশ করলেও তাঁদের ধর্নায় বসতে হয়। আর যদি চাকরি পেয়েও যায়, ডিএ পাবে না। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে, তবে কি এবারের পরীক্ষাতেও স্বচ্ছ নিয়োগ নিয়ে আশঙ্কা রয়েছে?

 

পাশাপাশি, রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়েও আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, রাজ্যে বাংলা মাধ্যমে পড়াশোনা করলে চাকরি পাওয়া যায় না, যার কারণে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে ভিন রাজ্য থেকে হিন্দিভাষী পরীক্ষার্থীরাও এসএসসিতে বসছেন বলে দাবি করেন তিনি। তিনি বলেন, এখানে বাংলা মাধ্যমের শিক্ষার চাকরি কোথায়? পাড়ায় পাড়ায় ইংরেজি মাধ্যমের স্কুল হয়ে গেছে। কারণ সবাই বুঝে গেছে বাংলায় পড়লে বাংলাতেই চাকরি হবে না।

 

বাইরের রাজ্যে যেতে হবে। গত এক বছরে তিনবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে সফর নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, তৃণমূলে আর কোনও নেতা নেই। যা করার ওনাকেই করতে হবে। এত বদনাম হয়ে গেছে যে এখন বুঝে গেছেন প্রশাসন চালিয়ে ভোট পাওয়া যাবে না। তাঁর মতে, মুখ্যমন্ত্রী দলে নতুন লোক টানার জন্য প্রলোভন দেখাচ্ছেন এবং বিধানসভা নির্বাচনের আগে এক বোঝাপড়ার কাজ করছেন।

READ MORE.....