মালদহের সভায় সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করলেন তিনি। সাফ জানিয়ে দেন, তিনি থাকতে এখানে কারও ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দেবেন না। পাশাপাশি জানান, ওয়াকফ আইন রাজ্য নয়, কেন্দ্রের বিজেপি সরকার করেছে।
সংশোধিত ওয়াকফ বিল পাশ হয়ে, এখন তা আইনে পরিণত হয়েছে। নতুন আইন অনুযায়ী, কোনও সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করার অধিকার শুধুমাত্র ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না। জেলাশাসক বা সেই পদমর্যাদার কোনও আধিকারিক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এই আইন পাশ হতেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে বাংলার মুর্শিদাবাদও। তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল এই আইনের বিরোধিতা করে। সুপ্রিম কোর্টে এই আইন নিয়ে মামলাও হয়েছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। তা নিয়ে বিভ্রান্তি ছড়ায় একাংশের মধ্যে।













