Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ওয়াকফ, ওবিসি ও এসআইআর ইস্যুতে পথে কংগ্রেস

ওয়াকফ, ওবিসি ও এসআইআর ইস্যুতে পথে কংগ্রেস

ওয়াকফ, ওবিসি সংরক্ষণ এবং এসআইআর সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বুধবার কালিয়াচক–১ ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হল। এদিন ব্লক কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে কালিয়াচক ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছায় এবং সেখানেই প্রতিবাদী সমাবেশটি অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রাজ্য কংগ্রেসের সম্পাদক মিল্টন রশিদ, কালিয়াচক–১ ব্লক কংগ্রেস সভাপতি মিজানুর রহমান, কালিয়াচক–২ অঞ্চল সভাপতি এনারুল হক, যুব কংগ্রেস সভাপতি হাসনাইন আহমেদ সহ জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতৃত্বরা। বিক্ষোভকারীরা ওয়াকফ আইন নিয়ে রাজ্য সরকারের তথাকথিত ‘ভ্রান্ত ব্যাখ্যা ও মিথ্যাচার’-এর তীব্র বিরোধিতা করেন।

 

এছাড়া, ওবিসি সংরক্ষণ থেকে ৩৫টি জনগোষ্ঠীকে বাদ দেওয়ার অভিযোগেও তীব্র প্রতিবাদ জানানো হয়। এসআইআর ইস্যুতে নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার আশঙ্কা প্রকাশ করে বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। মিছিল ও সমাবেশে কংগ্রেস কর্মী–সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

READ MORE.....