Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

করম পূজোয় আদিবাসী মানুষদেরকে অভিনন্দন মমতার

করম পূজোয় আদিবাসী মানুষদেরকে অভিনন্দন মমতার

সমাজের পিছিয়ে পড়া আদিবাসী সমাজের মানুষকে সম্মান জানানোর জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় করম পূজা উপলক্ষে শুরু করেছিলেন ছুটি দেওয়া। প্রথমে নির্দিষ্ট কিছু এলাকায় ছুটি ঘোষণা করা হলেও বর্তমানে রাজ্য জুড়ে ছুটি দেওয়া হয় এই উপলক্ষে। আজ মমতা আদিবাসী সমাজের মানুষকে অভিনন্দন জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, জয় জোহার! পবিত্র করম পরব উপলক্ষে সারা বাংলা তথা ভারতবর্ষের তথা সারা বিশ্বের সমস্ত আদিবাসী মানুষকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।

 

আমাদের রাজ্যে আজকের এই পবিত্র দিনে প্রথমে আমরা সেকশনাল হলিডে ঘোষণা করেছিলাম। পরে আমরা আরো এগিয়ে দিনটিকে স্টেট হলিডে ঘোষণা করেছি। ১৫ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিবসও আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি ও ওই দিনটিতেও আমরা সরকারী ছুটি ঘোষণা করেছি।পন্ডিত রঘুনাথ মুর্মু’র জন্মদিনে এবং হুল দিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে। আদিবাসী মানুষদের প্রতি আমাদের অকুন্ঠ শ্রদ্ধার নিদর্শন হল এইসব সিদ্ধান্ত।
মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে মন্ত্রী লেখেন, চিরকালের মহানায়ক, বাংলা চলচ্চিত্র জগতের ধ্রুবতারা, উত্তম কুমারের জন্মদিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য।

READ MORE.....