Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কলকাতায় চিকিৎসকদের জন্য নতুন এআই পরিষেবা

কলকাতায় চিকিৎসকদের জন্য নতুন এআই পরিষেবা

কলকাতার স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব ঘটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-কে হাতিয়ার করল প্রযুক্তি সংস্থা ‘এসআরএম অরনিক এআই টেক প্রাইভেট লিমিটেড’। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চিকিৎসকদের জন্য তিনটি অত্যাধুনিক এআই চালিত অ্যাপ্লিকেশনের সূচনা করেন সংস্থার সিইও ডক্টর শতরুপা মন্ডল ও কো-ফাউন্ডার গ্যান শ্রীবাস্তব।

 

ছোট ক্লিনিক থেকে শুরু করে বড় নার্সিংহোম চিকিৎসকদের প্রশাসনিক কাজের চাপ কমিয়ে রোগী পরিষেবায় বাড়তি সময় দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রথম চমক ‘ক্লিনিক প্রো প্লাস’, যা কার্যত ক্লিনিক ব্যবস্থাপনার খোলনলচে বদলে দেবে। মাল্টি-ক্লিনিক ও ইনভেন্টরি ম্যানেজমেন্টের পাশাপাশি এতে রয়েছে এআই-ভিত্তিক ত্রুটি যাচাই ও স্বয়ংক্রিয় বিলিং ব্যবস্থা। এমনকি হোয়্যাটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে রোগীদের সঙ্গে যোগাযোগ রাখবে এই প্রযুক্তি। ডিজিটাল প্রেসক্রিপশন তৈরির সময় এআই দেবে প্রয়োজনীয় মেডিক্যাল গাইডলাইনও। চিকিৎসকদের অনলাইন পরিচিতি বাড়াতে আনা হয়েছে ‘নাইন্টি নাইন এআই টেক’।

 

এটি মূলত চিকিৎসকদের অনলাইন রেপুটেশন ও সোশ্যাল মিডিয়া প্রোফাইল সামলাবে। সংস্থার মতে, সময়ের অভাবে অনেক দক্ষ ডাক্তার ডিজিটাল দুনিয়ায় পিছিয়ে পড়েন। তাই গুগল সার্চ অপ্টিমাইজেশন থেকে ওয়েবসাইট তৈরি— সব দায়িত্বই নেবে এই প্ল্যাটফর্ম। এছাড়া ‘নাইন্টি নাইন ক্লিনিক্স ডট অনলাইন’ নামক একটি অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি রোগী ও চিকিৎসকের মধ্যে ডিজিটাল সেতু তৈরি করা হবে। কর্তৃপক্ষের দাবি, প্রযুক্তির মেলবন্ধনে এ বার রেফারেল নির্ভর ধীরগতির বৃদ্ধির সমস্যা মেটাবে এই আধুনিক এআই পরিষেবা।

READ MORE.....