মনিপুর এবং অসম সফর শেষে কলকাতায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মাত্র দেড় মাসের মধ্যে তৃতীয়বার প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে উজ্জীবিত বিজেপি নেতা কর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ভিড় জমালেন কলকাতা বিমানবন্দরের বাইরে। চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও বিজেপি নেতা কর্মীদের রাস্তার বাইরে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে ফুটবোরে দাঁড়িয়ে হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।
আগামীকাল অর্থাৎ ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে চলবে তিন দিনের কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।













