Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কানাডায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ করল কেন্দ্র

কানাডায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ করল কেন্দ্র

মার্ক কারনি মসনদে বসার পর থেকেই পরিস্থিতির বদল হতে শুরু করে। এই পরিস্থিতিতে এবার দীনেশ কে পট্টনায়েক কানাডায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন। ওয়াকিবহাল মহলের মতে, কানাডার সঙ্গে দূরত্ব মেটাতে চাইছে নয়াদিল্লি। এটা তারই সংকেত।

 

কে এই দীনেশ কে পটনায়েক? ১৯৯০ আইএফএস ব্যাচের এই অফিসার বর্তমানে স্পেনের ভারতীয় দূতাবাস সামলাচ্ছেন। খুব শীঘ্রই তিনি কানাডার দূতাবাসের দায়িত্বভারও গ্রহণ করবেন। ১৯৮৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দীনেশ কে পটনায়েক স্নাতক ডিগ্রি লাভ করেন। স্নাতকোত্তর হন আইআইএম কলকাতা থেকে। এরপরই দীনেশ ভিয়েনা চলে যান।

 

সেখানে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সাম্প্রতিককালে স্পেন ছাড়াও কম্বোডিয়া, মরক্কো দেশের অ্যাম্বাসাডার ছিলেন দীনেশ কে পট্টনায়েক। প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই আধিকারিক বিভিন্ন মিশনে জেনেভা, ঢাকা, বেজিং ছাড়াও আফ্রিকা পশ্চিম ইউরোপে ছিলেন তিনি। পাশাপাশি রাষ্ট্রসংঘ ও ভারতের বিদেশ মন্ত্রকের বিভিন্ন দায়িত্ব সামলেছেন দীনেশ পটনায়েক।

READ MORE.....