হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। উল্লেখ্য, মাছাইল মাতা যাত্রা শুরু হয় এই চাসোটি থেকে। সেখানে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। মর্মান্তিক ঘটনার পরে শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।













