Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কেকের আয়ু বাড়াতে বিষ! কড়া নজরদারি পুরসভার

কেকের আয়ু বাড়াতে বিষ! কড়া নজরদারি পুরসভার

বড়দিনের উৎসবে মেতে উঠতে তিলোত্তমা এখন প্রস্তুত। তবে উৎসবের আমেজে কেক কেনার আগে সাবধান হওয়া জরুরি। কেকের আয়ু দীর্ঘ করতে এবং রং আকর্ষণীয় করতে একদল অসাধু ব্যবসায়ী ক্ষতিকারক প্রিজারভেটিভ ব্যবহার করছেন।

 

এমন অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন প্রান্তের নামী-দামি বিপণি ও বেকারি থেকে কেকের নমুনা সংগ্রহ শুরু করেছে ফুড টেস্টিং বিভাগ। সম্প্রতি স্বাস্থ্য ভবনে কলকাতা ও পার্শ্ববর্তী জেলার বেকারি মালিকদের ডেকে কড়া বার্তা দিয়েছে প্রশাসন। সাফ জানানো হয়েছে, নির্দিষ্ট সীমার বাইরে রাসায়নিক মেশালে আইনত ব্যবস্থা নেওয়া হবে। পার্ক স্ট্রিট ও নিউ মার্কেটের ঐতিহ্যবাহী দোকানগুলিকেও সতর্ক করা হয়েছে।

 

বর্তমানে পুরসভার ল্যাবরেটরিতে সংগৃহীত নমুনাগুলির পরীক্ষা চলছে। পাশাপাশি খাবারের গুণমান ও পরিবেশ খতিয়ে দেখতে খাদ্য পরিদর্শকরা বিভিন্ন বেকারিতে আচমকা হানা দিচ্ছেন। জেলা থেকে কলকাতায় ঢোকা বা কলকাতা থেকে বাইরে যাওয়া কেকও পরীক্ষার আওতায় রয়েছে। বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত শহরের সব রেস্তরাঁর খাবারে নজরদারি চলবে। বেনিয়ম রুখতে ছাদ-রেস্তরাঁগুলির উপরেও বিশেষ নজর রাখছে পুর কর্তৃপক্ষ।

READ MORE.....