Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কেন্দ্রের বাজেট দিশাহীন,রাজ্যের বাজেটেই মানুষের আশা-মালদহে তৃণমূলের তোপ

কেন্দ্রের বাজেট দিশাহীন,রাজ্যের বাজেটেই মানুষের আশা-মালদহে তৃণমূলের তোপ

কেন্দ্রীয় বাজেটকে সম্পূর্ণ দিশাহীন ও জনবিচ্ছিন্ন বলে কড়া ভাষায় আক্রমণ করল তৃণমূল কংগ্রেসের মালদহ জেলা নেতৃত্ব। অপরদিকে রাজ্য সরকারের বাজেটকে “মানুষের বাজেট” ও “জনমুখী উন্নয়নের রূপরেখা” বলে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন তাঁরা। শুক্রবার মালদহ শহরের স্টেশন রোডে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে এই বার্তাই স্পষ্টভাবে তুলে ধরা হয়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, সহকারি সভাধিপতি রফিকুল হোসেন, জেলা মুখপাত্র আশিস কুন্ডু, সহ-সভাপতি প্রসূন ব্যানার্জি, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী প্রতিভা সিং এবং যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস।

 

নেতৃত্বের বক্তব্য, কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হয়েছে। মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান ও কৃষিক্ষেত্রে কোনও বাস্তব দিশা নেই। বিপরীতে রাজ্য বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক সুরক্ষায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।
তাদের কথায়,মুখ্যমন্ত্রীর বাজেট উন্নয়নের প্রতিশ্রুতি নয়, বাস্তব প্রয়াস। তাই রাজ্যের এই বাজেটই বাংলার মানুষের ভবিষ্যতের ভরসা বলেই দাবি তৃণমূল নেতৃত্বের।

READ MORE.....