Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

চন্দ্রকোনা রোডে গর্জে উঠলেন শুভেন্দু, নিশানায় মমতা

চন্দ্রকোনা রোডে গর্জে উঠলেন শুভেন্দু, নিশানায় মমতা

গত শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলে অভিযোগ। ওই ঘটনার পর তিনি চন্দ্রকোনা রোড গ্রীট হাউসে গিয়ে পাঁচ ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের নামে অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করেনি। মঙ্গলবার চন্দ্রকোনা রোডে বিজেপি দলের পক্ষ থেকে প্রতিবাদ সভা ও মিছিলের ডাক দেওয়া হয়। সেই মিছিলে ঝান্ডা কাঁদে নিয়ে দলীয় কর্মীদের সাথে হাটেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তিনি সভায় বক্তব্য রাখেন।

 

তিনি বলেন, যেভাবে সিপিএম ছোট আঙ্গাদিয়ার ঘটনা ঘটিয়েছিল, সেই ভাবেই তৃণমূল কংগ্রেস ছোট আঙ্গারিয়ার মত আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। আমার উপর হামলা হল অথচ আমি সহ আরো নয়জনের নামে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। আমি ছেড়ে কথা বলবো না। গোটা রাজ্যের বিরোধীদের কণ্ঠস্বর হল বিরোধী দলনেতা। ২ কোটি ৩৩ লক্ষ সাতাশ হাজার মানুষের প্রতিনিধি হিসাবে আমি কাজ করি। তাদের অভাব অভিযোগ সহ বিভিন্ন সমস্যার কথায় বিধানসভায় তুলে ধরি, বিরোধী দলের কোন মানুষ আক্রান্ত হলে আমি ছুটে যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায় কে ছেড়ে কথা বলবো না। তিনি যেভাবে হিংসার রাজনীতি শুরু করেছে, তার আমি শেষ দেখে ছাড়বো।

 

তিনি তৃণমূল কংগ্রেসের চুরি ও একাধিক দুর্নীতির কথা, তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। বলেন, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, বাংলায় পরিবর্তন হবে। প্রতিটি বুথে মানুষ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আমাকে ওরা আটকাতে পারবে না, আমি মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি, আগামী দিনেও থাকবো। চোর মমতার বাংলা থেকে বিদায় হবে, বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে, বাংলার ঘরে-ঘরে উন্নয়নের কাজ হবে।

READ MORE.....