চলতি সপ্তাহেই ২ দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ১৬ জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। ১৭ তারিখ জলপাইগুড়িতে কর্মসূচি রয়েছে তাঁর। গত অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। একাধিকবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গ ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই সফরের মাঝেই দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। এরপরই শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন। বলেছিলেন, “শিলিগুড়ির ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে। করতে হয়তো একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।















