Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

চূড়ান্ত অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব

চূড়ান্ত অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব

বাউরী কালাচারাল বোর্ডের অন্তর্দ্বন্দের জেরে এবার বোর্ডের পদ থেকে ইস্তফা দেওয়ার চেষ্টা করলেন ভাইস চেয়ারম্যান সহ এক বোর্ড সদস্য। বোর্ডের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ করতে না দেওয়া, উন্নয়নের কাজ বন্ধ করে রাখা, বাউরী জাতির প্রতিনিধিদের অপমান করা সহ বিভিন্ন অভিযোগ তুলে আজ(সোমবার) বাঁকুড়ার জেলা শাসকের দফতরে ইস্তফা দেওয়ার চেষ্টা করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান দেবদাস দাস ও বোর্ড সদস্য পরিতোষ বাউরী। যদিও সেই ইস্তফাপত্র গ্রহণ করেননি বাঁকুড়ার জেলা শাসক। এদিকে এই অভিযোগগুলিকে ঘিরে বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দেগেছেন। বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান ও বীরভূম এই পাঁচ জেলায় বাউরী জাতির মানুষের বসবাস বেশি। এই জেলাগুলির প্রায় ১২টি আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে বাউরী ভোট।

 

সেই ভোট ব্যঙ্কের কথা মাথায় রেখে ২০২১ সালে পৃথক বাউরী কালাচারাল বোর্ড গঠনের কথা ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে এই বোর্ডের চেয়ারম্যান করা হয় বাঁকুড়ার তৃণমূল নেতা দেবদাস দাস কে, ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় পরিতোষ বাউরীকে। চলতি বছর অগাস্ট মাসে বাউরী কালচারাল বোর্ডের চেয়ারম্যান পদ থেকে দেবদাস দাসকে সরিয়ে ভাইস চেয়ারম্যান করা হয়। চেয়ারম্যান পদে বসানো হয় বাঁকুড়ার তৃণমূল শিক্ষক নেতা দীপক দুলেকে।

 

তারপর থেকেই কার্যত বর্তমান বনাম প্রাক্তন চেয়ারম্যানের মধ্যে শুরু হয় দ্বন্দ। সম্প্রতি মেজিয়ায় পৃথক-পৃথক সভা করে একে অপরের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেন প্রাক্তন বনাম বর্তমান চেয়ারম্যান। ক্রমবর্ধমান এই দ্বন্দে এবার নতুন মাত্রা যোগ হল। বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে বোর্ডের উন্নয়নমূলক কাজে বাধা দান, বোর্ডের সদস্যদের কাজ করতে না দেওয়া সহ বিভিন্ন অভিযোগকে সামনে রেখে আজ বাউরী কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যান দেবদাস দাস ও বোর্ড সদস্য পরিতোষ বাউরী বাঁকুড়ার জেলা শাসকের দফতরে হাজির হয়ে নিজের নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার চেষ্টা করেন।

 

যদিও সেই ইস্তফাপত্র গ্রহণ না করে জেলা শাসক জানিয়েছেন, বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তারপরই ইস্তফাপত্র সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইস্তফাপত্র গৃহীত না হলেও প্রকাশ্যে বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবল ক্ষোভ উগরে দিয়েছেন ভাইস চেয়ারম্যান। পাল্টা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বোর্ডের বর্তমান চেয়ারম্যান। গোটা ঘটনায় চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি, ভাইস চেয়ারম্যানকে ইস্তফা দিতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তারপরেও তাঁরা ইস্তফার সিদ্ধান্তে অনড় রয়েছেন। বিজেপির দাবি, বাউরী কালচারাল বোর্ডের বরাদ্দ কোটি-কোটি টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দুই গোষ্ঠীর দ্বন্দের জেরেই এমন পরিস্থিতি তৈরী হয়েছে।

READ MORE.....