অ্যাশেজ সিরিজের শেষ টেস্টের আগে ইংল্যান্ডের পেস বোলার গাস অ্যাটকিনসনও দলের বাইরে রয়েছেন। প্রথম টেস্টে মার্ক উড এবং তৃতীয় টেস্টে জফ্রা আর্চারের ছিটকে পড়ার পর এবার চোটের কারণে অ্যাটকিনসন খেলতে পারবেন না । বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগার কারণে মাঠ ছাড়েন অ্যাটকিনসন। স্ক্যানের পর নিশ্চিত হয়, তিনি সিডনি টেস্টে অংশ নিতে পারবেন না । এ সিরিজে তিনটি উইকেট নেন অ্যাটকিনসন। তবে মোট ছয় উইকেট নেওয়ার সঙ্গে বোলিং গড় ৪৭.৩৩ ও ওভারপ্রতি প্রায় চার রান দিয়ে ইংল্যান্ডের পেসারের পারফরম্যান্স হতাশাজনক হিসেবে ধরা হচ্ছে। এটি তার টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে দুর্বল সিরিজ। আগের ছয় সিরিজে তার বোলিং গড় সবসময় ২৮-এর নিচে ছিল।
ইতিবাচক বিষয় হলো, তার এই চোট পুরনো চোটের পুনরাবৃত্তি নয়। গত মরশুমে জিম্বাবুয়ের বিপক্ষে একই চোটে ভারতের বিরুদ্ধে চারটি টেস্ট মিস করেছিলেন।
অ্যাটকিনসনের জায়গায় স্কোয়াডে নতুন কাউকে আনা হচ্ছে না। শুরু থেকেই দলের সঙ্গে থাকা ম্যাথু পটস এখন খেলতে পারেন, এছাড়া সিরিজের মাঝপথে দলে যোগ হওয়া পেসার ম্যাথু ফিশারও বিবেচনায় আনা হতে পারে । সিডনি উইকেটের পরিস্থিতি অনুযায়ী অফ স্পিনার শোয়েব বাশিরকেও খেলানো হতে পারে । সিডনি টেস্ট শুরু হবে আগামী রবিবার ।












