Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

জঙ্গলমহল অচল করার হুমকি দিল আদিবাসী কুড়মি সমাজ

জঙ্গলমহল অচল করার হুমকি দিল আদিবাসী কুড়মি সমাজ

আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে কুড়মি সম্প্রদায়কে এস টি হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য রেলও সড়ক অবরোধ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচিতে অংশগ্রহণকারী সংগঠনের নেতাদের পুলিশ বেআইনিভাবে গ্রেফতার করেছে বলে অভিযোগ তুলে তাদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে রবিবার ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিল করে আদিবাসী কুড়মি সমাজ। মিছিল শেষে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড় এলাকায় এক সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্বরা। ওই সভায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম নেতৃত্ব কৌশিক মাহাতো ।

 

তিনি বলেন অন্দোলন কুড়মি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার। নিজেদের জাতিসত্তার রক্ষার জন্য আন্দোলন এই আন্দোলনকে পুলিশ দিয়ে দমন করা যায়নি যেভাবে নিজেরা নীল চাষ না করলে মানুষের উপর নির্ভর ভাবে অত্যাচার করতো তার থেকে বেশি অত্যাচার করছে বর্তমান রাজ্যের পুলিশ। তাই আন্দোলনকারী গ্রেফতার করা হয়েছে তাদের নিঃস্বার্থ মুক্তি দিতে হবে। যদি তাদের দ্রুত মুক্তি দেওয়া না হয় তাহলে তিনি জঙ্গলমহল স্তব্ধ করার হুমকি দেন । যার ফলে জঙ্গলমহলের আকাশে ফের অন্ধকারের কালো মেঘ ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন জঙ্গলমহলের বহু বাসিন্দা।

READ MORE.....