Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

‘জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না’, মমতা

‘জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না’, মমতা

‘জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না’, মমতা । কেরলে নেতাজি সম্পর্কে ভুল তথ্য পড়ানো হচ্ছে দাবি করে বামেদের রাজনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুললেন। বিজেপিকে বিঁধলেন, এসআইআর, বাংলার শ্রমিকদের হেনস্তা ও পরিবারতন্ত্রের ইস্যুতে। বিঁধলেন নির্বাচন কমিশনকেও। বললেন, “আমি সব এজেন্সিকে সম্মান করি। কিন্তু বড়রা ললিপপ নিলে তা মানায় না।”

 

বছর ঘুরলেই  বাংলায় বিধানসভা নির্বাচন। ২১ জুলাই মঞ্চ থেকে নির্বাচনের সুর বেঁধে দিয়েছিলেন। ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাদিবসে সেই সুর আরও চড়ালেন। বিহারে এসআইআরের পর বাংলায় ভোটার তালিকার  বিশেষ নিবিড় সংশোধন হবে বলে জল্পনা। তৃণমূল নেত্রী অভিযোগ জানিয়েছেন, এসআইআরের নামে বিজেপি সরকার এনআরসি করতে চাইছে। মঞ্চ থেকে বললেন,

 

“এনআরসি করে ভোটার নাম কাটার চেষ্টা। জীবন থাকতে ভোটাধিকার কাড়তে দেব না।” আরও অভিযোগ তোলেন, বিজেপিকে ডিএম, বিডিওদের ভয় দেখাছে। ললিপপ দেখাচ্ছে। তিনি বলেন, “আমরা ললিপপ বাচ্চাদের দিই। ১৮ বছরের নতুন ভোটারদের ললিপপ দিই না। গণতান্ত্রিক অধিকার প্রধান করি। তাই আপনাদের জোর জুলুম  বাংলা মানছে না, মানবে না। তৃণমূল বিনা যুদ্ধে এক ইঞ্চি ছাড়েনি, ছাড়বে না।”

READ MORE.....