Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

জ্যোতি বসুরা গণতন্ত্র প্রসারিত করেছিল, তৃণমূল গণতন্ত্রকে সংকুচিত করছে – মীনাক্ষী

জ্যোতি বসুরা গণতন্ত্র প্রসারিত করেছিল, তৃণমূল গণতন্ত্রকে সংকুচিত করছে – মীনাক্ষী

জ্যোতি বসুরা গণতন্ত্র প্রসারিত করেছিল, তৃণমূল গণতন্ত্রকে সংকুচিত করছে, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ৩ সদস্যকে অপসারন প্রসঙ্গে কটাক্ষ বাম নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের। সোমবার দুর্গাপুর নগর নিগমের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সিপিআইএম। মুলত নগর নিগমের বেহাল পরিষেবা, সময় উত্তীর্ন হয়ে যাওয়ার পরেও ভোট না হওয়া সহ বেশ কিছু ইস্যুতে এদিনের বিক্ষোভ। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী, সিপিআইএম নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ কর্মী সমরর্থকরা।

 

সভামঞ্চ থেকে শাসক দল তৃণমূলকে এক হাত নেন বাম নেত্রী মিনাক্ষী। দলের পক্ষ থেকে নগর নিগমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বাম নেত্রী বলেন, আমরা কোন রাজনৈতিক দলের কাছে আসিনি, এসেছি মানুষের জন্য তৈরী একটি কার্যালয়ে মানুষের পরিষেবার দাবি নিয়ে, যারা সরকারী ভাবে দায়িত্বপ্রাপ্ত এই কাজের জন্য তাদের কাছে এসেছি।

READ MORE.....