নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলার জুড়ে বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার ও বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ঝড়-বৃষ্টি হতে পারে। তাই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে হলুদ সর্তকতা জারি করে ব্লকে ব্লকে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার, আকাশ কালো মেঘে ঢেকেছিল, মাঝেমধ্যে হালকা ভারী বৃষ্টি, জেলার বিভিন্ন এলাকার হয়। বুধবার দুপুর দুটোর পর আচমকা দাঁতন এর আকাশ কালো মেঘে ঢেকে যায়।
দাঁতন এক নম্বর ব্লকের কৃষ্ণপুর সহ পার্শ্ববর্তী এলাকায় প্রবল ঝড় হয়, যার ফলে রাস্তার উপর বড় বড় গাছ ভেঙে পড়ে এবং বেশ কিছু বাড়ির ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যার ফলে ঝড়ের দাপটে লন্ডভন্ড পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের কৃষ্ণপুর সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম। যার ফলে ওই এলাকার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে ।রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাস্তার উপর ভেঙে পড়া গাছগুলিকে সরানোর কাজ শুরু করা হয়েছে। সেই সঙ্গে ঝড়ের তাণ্ডবে দাঁতন এক নম্বর ব্লকের কৃষ্ণপুর সহ এলাকার বিভিন্ন গ্রাম বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
দাঁতন এক নম্বর ব্লকের বিডিও চিরঞ্জিত রায় বলেন কৃষ্ণপুর সহ বেশ কয়েকটি এলাকায় ঝড়ের দাপট ভালো ছিল। ঝড়ের দাপটে প্রচুর গাছ ভেঙে পড়েছে। রাস্তার উপর ভেঙে পড়া গাছগুলি সরানোর কাজ শুরু করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক জানা যায়নি। তবে ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই গ্রামগুলির বাসিন্দারা বলে তিনি জানান।













