Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ঝাড়গ্রামের ৪টি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের সূচনা

ঝাড়গ্রামের ৪টি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের সূচনা

প্রত্যন্ত গ্রামীণ মানুষের দোরগোড়ায় এবার পৌঁছে যাবে উন্নত চিকিৎসা পরিষেবা। রাজ্য সরকারের উদ্যোগে অত্যাধুনিক ও স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যান ঝাড়গ্রাম জেলায় পরিষেবা শুরু করল। শুক্রবার ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দফতরের প্রাঙ্গণ থেকে এই বিশেষ চিকিৎসা যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দিলীপ মিশ্র, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা, ঝাড়গ্রামের মহকুমা শাসক অনিন্দিতা রায় চৌধুরী সহ অন্যান্যরা। জেলা স্বাস্থ্য অধিকর্তার দফতর সূত্রে জানা গেছে, প্রথম দফায় চারটি ভ্রাম্যমাণ চিকিৎসা যান বরাদ্দ হয়েছে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ও বিনপুর বিধানসভা কেন্দ্রের জন্য। ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন, এই ভ্রাম্যমান গাড়িতে ডায়াবেটিস থেকে শুরু করে অন্যান্য দুরারোগ্য ব্যাধির চিকিৎসা ও বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল টেস্টও করা যাবে। এবং তা সম্পূর্ণ বিনামূল্যে হবে। আমরা মূলত আদিবাসী লোধা, শবর অধ্যুষিত এলাকা গুলিতে এই ভ্রাম্যমান মেডিকেল ইউনিটটিকে রাখার চেষ্টা করব।

 

প্রসঙ্গত, রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে চিকিৎসা পৌঁছতে সম্প্রতি চালু করা হয়েছে মোবাইল মেডিকেল ইউনিট তথা ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা। সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষকে নানা ধরনের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যাবে এই ভ্রাম্যমান মেডিকেল ইউনিটের মধ্য দিয়ে। এর মধ্যে থাকছে এক্স-রে থেকে শুরু করে নানা ধরনের পরীক্ষার ব্যবস্থা। পাশাপাশি থাকছেন চিকিৎসকও। মূলত গরিব সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের এই উদ্যোগ।

READ MORE.....