রানাঘাটে টোটো নিয়ে সমস্যা বাড়ছে। পাশাপশি টোটোদের জন্য নিত্যদিন যানজট, সেই সঙ্গে পরিবহন মন্ত্রী ঘোষণা করেছেন বেআইনি ভাবে চলা টোটো নিয়ন্ত্রণ করা হবে। সেই সঙ্গে এই বার থেকে টোটোদের এককালীন টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
শনিবার রাতে রানাঘাট জিআরপি মোড়ে এই নিয়ে বিক্ষোভ কর্মসূচী করা হয় বিজেপির পক্ষ থেকে। প্রতিবাদে সামিল হলেন টোটো চালকরা তাদের টোটো গাড়ি নিয়ে। এই বিক্ষোভ কর্মসুচিতে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়, রানাঘাট পৌরসভার বিজেপি কাউন্সিলর কামনাশিস চট্টোপাধ্যায় সহ বিজেপির কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ।














