Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ডায়মন্ড হারবার মডেলে এবার বারাকপুরেও ‘সেবাশ্রয়’

ডায়মন্ড হারবার মডেলে এবার বারাকপুরেও ‘সেবাশ্রয়’

আমজনতাকে নিখরচায় চিকিৎসা দিতে ডায়মন্ড হারবার মডেলে এবার বারাকপুর সংসদীয় এলাকাতেও শুরু হবে ‘সেবাশ্রয়’। জানা গিয়েছে, আগামী ৫ জানুয়ারি বারাকপুরে সংসদীয় এলাকার অন্তর্গত বীজপুর বিধানসভার হালিশহর থেকে ‘বারাকপুর সেবাশ্রয়’-এর শিবির চালু হবে।

 

পরবর্তীতে সংসদীয় কেন্দ্রের বাকি ৬টি বিধানসভাতেও এই শিবির অনুষ্ঠিত হবে। বুধবার এই ঘোষণা করলেন বারাকপুরের তৃণমূল সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হিসাবে আমরা ৫ জানুয়ারি পালন করে থাকি। ওই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বারাকপুরে সেবাশ্রয় চালু হবে।” পার্থ আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারকে অনুসরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ৫ জানুয়ারি বারাকপুরে শুরু হচ্ছে সেবাশ্রয়। এসময় বারাকপুরের সাংসদের পাশে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী।

READ MORE.....