Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ডেভিস কাপে নজিরগড়া জয়,৩২ বছর পরে ইউরোপের মাটিতে জয়ের স্বাদ পেল ভারত

ডেভিস কাপে নজিরগড়া জয়,৩২ বছর পরে ইউরোপের মাটিতে জয়ের স্বাদ পেল ভারত

আধুনিক টেনিসের অন্যতম কিংবদন্তি বলা যেতে পারে রজার ফেদেরারকে। সুইজারল্যান্ডের এই লন টেনিস তারকা একটা সময়ে বিশ্ব টেনিসকে শাসন করেছেন বছরের পর বছর। তাঁর দেশ সুইজারল্যান্ডের বিরুদ্ধেই ডেভিস কাপ টাইতে খেলতে নেমেছিল‌ ভারত।রজার ফেদেরারের দেশের বিরুদ্ধে ম্যাচ যে সহজ ছিল না তা জানত অতি বড় ভারতীয় সমর্থক ও।তবে সেই কঠিন কাজকেই যেন সহজ করে দিলেন সুমিত নাগালরা।গড়ে ফেললেন নজির ও। ৩২ বছর অর্থাৎ তিন দশক পরে ইউরোপের মাটিতে জয় পেল ভারত। বিশ্ব ক্রমতালিকায় এই মুহূর্তে সুইজারল্যান্ড রয়েছে ৯ নম্বরে।আর ভারত ৩৭ নম্বরে। সেই দিক থেকে দেখলেও সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৩-১ ফলে জয় নজির গড়া জয় বাংলা যায়।বিয়েলে ভারতীয় পুরুষ লন টেনিস দল ইতিহাস তৈরি করে সুইজারল্যান্ডকে ৩-১-এ হারিয়ে ডেভিস কাপ ২০২৫ ওয়ার্ল্ড গ্রুপ ১-এ খেলা নিশ্চিত করে ফেলল।

এই জয়ের ফলে ২০২৬ সালের বাছাইপর্বে তাদের জায়গাও নিশ্চিত করে ফেলেছে ভারত। উল্লেখ্য যেই জয়ের আগে ৩২ বছর আগে১৯৯৩ সালে ফ্রান্সের বিরুদ্ধে শেষবার জিতেছিল ভারত।নির্ধারিত চতুর্থ ম্যাচে ১৮ বছর বয়সী হেনরি বার্নেটকে ৬-১, ৬-৩ ব্যবধানে হারিয়ে ভারতের হয়ে টাই জয় নিশ্চিত করেছেন ভারতের এই মুহূর্তের তারকা সুমিত নাগাল। নাগাল তাঁর প্রথম সিঙ্গলস ম্যাচেও জিতে ভারতকে ২-০ ব্যবধানে লিড দিয়েছিলেন।

 

ভারতের হয়ে অভিষেককারী দক্ষিণেশ্বর সুরেশ,সুইস নম্বর ১ জেরোমে কিমকে পরাজিত করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন।ডাবলস জিতে সুইজারল্যান্ড টাইটেল বাঁচিয়ে রেখেছিল।জ্যাকব পল এবং ডমিনিক স্ট্রিকার ৬-৭(৩), ৬-৪, ৭-৫ ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন এন. শ্রীরাম বালাজি এবং ঋত্বিক বলিপল্লিকে। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান জুনিয়র চ্যাম্পিয়ন বার্নেট।নাগালের সঙ্গে তাঁর মারাত্মক লড়াই হয়। কিন্তু রিভার্স সিঙ্গেলস জিতে নেন নাগাল।

READ MORE.....