দুই মা সন্তান হারা। দুজনেই রাস্তায় নেমে লড়াই শুরু করেছেন। নবান্ন অভিযানে গিয়ে অভয়ারমা গুরুতর জখম হয়ে মিডিকা হাসপাতালে ভর্তি হন। আর ওই দিন কালীগঞ্জে ছোট্ট তামান্না কে হারিয়ে কালীঘাট জল অভিযানে এসেছিলেন তার মা সাবিনা। হাজরা মোড়ে বক্তৃতা শেষ করে তিনি মেডিকা হসপিটাল এ গিয়ে অভয়ার মাকে সান্তনা দিয়ে এলেন। সংবাদমাধ্যমকে বললেন আমি বলেছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কারণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।
অভয়ার মায়ের অভিযোগ মহিলা পুলিশ তাকে লাঠিপেটা করেছে। একই অভিযোগ করেছেন অভয়ার বাবা। এই অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। রবিবার এ কথা জানান পুলিশ কমিশনার মনোজ বর্মা। আপনারা কি অভিযোগ পেয়েছেন। উত্তরে পুলিশ কমিশনার বলেন সংবাদ মাধ্যমে দেখেছি। তাহলে কি অভিযোগ নিতে যাবেন তার কাছে। উনি চাইলে নিশ্চয়ই আমরা যাব। তবে অভিযোগ না করলেও পুলিশ নিজেই তদন্ত করবে।
ইতিমধ্যেই ওইসব এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়া ড্রোন এবং অন্যান্য ক্যামেরা থেকেও ওই অভিযানে ছবি সংগ্রহ করা হচ্ছে। ওই সব ছবি পাওয়ার পর আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। তবে অভয়ারমা যেভাবে আক্রান্ত হয়েছেন অনভিপ্রেত। কলকাতা পুলিশ এ নিয়ে তদন্ত করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই আশ্বাসই দিয়েছেন পুলিশ কমিশনার।













