Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

তৃণমূলকে হারাতে বিজেপির অস্ত্র ‘ভয়

তৃণমূলকে হারাতে বিজেপির অস্ত্র ‘ভয়

আসন্ন নির্বাচনের আগে এবার প্রচারের ক্ষেত্রে নতুন কৌশল নিল বিজেপি। সোশ্যাল মিডিয়ার ভিডিয়ো যুদ্ধের গণ্ডি পেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি ‘শর্ট ফিল্ম’-কে হাতিয়ার করে ময়দানে নামল গেরুয়া শিবির। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সেই স্বল্প দৈর্ঘ্যের ছবি সামনে আনলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ‘ভয়’ নামের এই শর্ট ফিল্মে মূলত রাজ্যের দুর্নীতি, বিশৃঙ্খলা এবং অনুপ্রবেশের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। ছবিতে দেখানো হয়েছে কীভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে ভোটার কার্ড পৌঁছে যাচ্ছে। এরপর তারাই এপার বাংলার মানুষের ওপর চড়াও হচ্ছে, নারী নির্যাতন করছে এবং হিন্দুদের পুজো বন্ধ করার চেষ্টা করছে।

 

তবে শেষ পর্যন্ত জাল ভোটার কার্ডের খবর পুলিশের কানে পৌঁছানোয় অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হয়। সাংবাদিক বৈঠকে লকেট চট্টোপাধ্যায় স্পষ্ট করে দেন, এই শর্ট ফিল্মটি তাঁরা বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছেন। এদিন লকেট এসআইআর এবং এনআরসি ইস্যু নিয়েও তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান। তিনি বলেন, ‘ভয় বাংলার মানুষের পাওয়ার কথা নয়।

 

ভয় পাওয়ার কথা তাঁদের, যাঁরা ওপার বাংলা থেকে অবৈধভাবে ঢুকেছেন।’ তাঁর অভিযোগ, রাজ্যের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং এসআইআর ও এনআরসি দিয়ে পুরো বিষয়টি গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ভোটব্যাঙ্ক রাজনীতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈতরণী পার হতে চাইছেন,’ বলেও কটাক্ষ করেন তিনি। উল্লেখ্য, এর আগে বিহার ভোটের সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল ও বিজেপির মধ্যে অ্যানিমেটেড ভিডিয়ো পোস্ট-পাল্টা পোস্টের মাধ্যমে প্রচারের যুদ্ধ শুরু হয়েছিল। এবার সেই ধারাতেই যুক্ত হলো শর্ট ফিল্মের নতুন মাত্রা।

READ MORE.....