Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দিদিকে জেলে যেতেই হবে – দিলীপ ঘোষ

দিদিকে জেলে যেতেই হবে – দিলীপ ঘোষ

পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতন এক নম্বর ব্লকের চাউলিয়া গ্রামে দিলীপ ঘোষের সাংসদ তহবিলের টাকায় তৈরি রাস্তার মঙ্গলবার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার সংসদ তহবিলের টাকায় দেওয়া তৈরি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ দিলীপ ঘোষ।

 

তিনি ওই অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধির সাথে কথা বলার সময় বলেন বাংলায় যা দুর্নীতি হয়েছে তাতে দিদি জেলে যাবে। কেউ রুখতে পারবে না। সারাদেশে বাংলার মতো কোথাও আর দুর্নীতি হয়নি। ১৫ বছরে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার। তার দায় নিতে হবে দিদি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।

 

সামনের নির্বাচনে বাংলায় পরিবর্তন হবে তৃণমূল কংগ্রেস সরকার বিদায় নেবে বিজেপির নেতৃত্বে নতুন সরকার হবে। তাই তিনি দলীয় কর্মীদের পরিবর্তনের জন্য পাড়ায় পাড়ায় গিয়ে চোর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোর কদমে প্রচার করার আহ্বান জানান।

READ MORE.....