Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সতর্ক সুন্দরবন, হিঙ্গলগঞ্জে তল্লাশিতে নেমেছে পুলিশ

দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সতর্ক সুন্দরবন, হিঙ্গলগঞ্জে তল্লাশিতে নেমেছে পুলিশ

দিল্লির লালকেল্লার সামনে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের পর গোটা দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থায় চরম সতর্কতা জারি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে পশ্চিমবঙ্গেও ঘোষণা করা হয়েছে হাই অ্যালার্ট। সেই অনুযায়ী উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার উদ্যোগে শুরু হয়েছে তীব্র তল্লাশি অভিযান।

হাসনাবাদ থেকে লেবুখালি রুট পর্যন্ত প্রতিটি যানবাহনকে থামিয়ে চলছে নাকা চেকিং। বিশেষ করে হিঙ্গলগঞ্জ কালীবাড়ি ও নারকেলতলা মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী। প্রতিটি গাড়ির যাত্রী ও লাগেজে চলছে কড়া নজরদারি।

বাংলাদেশ সীমান্তঘেঁষা এই অঞ্চল দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। যদিও বিএসএফের টহল সবসময় থাকে, তবুও সীমান্তবর্তী এই এলাকার সংবেদনশীল অবস্থান পুলিশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দিল্লির ঘটনার পুনরাবৃত্তি যাতে পশ্চিমবঙ্গে না ঘটে, সেই লক্ষ্যেই প্রশাসন কোনো ঝুঁকি নিতে চাইছে না।

হিঙ্গলগঞ্জ থানার এক পুলিশ আধিকারিক জানান, প্রত্যেকটি গাড়ি ও যাত্রীর তল্লাশি চলছে। নিরাপত্তার প্রশ্নে কোনো প্রকার শৈথিল্য বরদাস্ত করা হবে না। সুন্দরবনের নিসর্গের মাঝেও এখন ছড়িয়ে পড়েছে কড়া নিরাপত্তার আবহ।

READ MORE.....