Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দুর্গন্ধ কি নীল সাদা কাপড়ে আটকানো যায়? মমতাকে খোঁচা শুভেন্দুর

দুর্গন্ধ কি নীল সাদা কাপড়ে আটকানো যায়? মমতাকে খোঁচা শুভেন্দুর

নীল সাদা কাপড়ে কি আদৌ দুর্গন্ধ ঢাকা যায়? মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যে জলপাইগুড়ির অব্যবস্থার ছবি পোস্ট করে এমন খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের জন্য পরিষ্কার করা হয়েছে আবর্জনার স্তূপ। ঢেকে দেওয়া হয়েছে নীল সাদা কাপড়ে। সেই ছবি পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন নীল সাদা কাপড়ে কি আদৌ দুর্গন্ধ ঢাকা যায়? তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে উত্তরবঙ্গ বরাবরই বঞ্চিত। স্বাস্থ্য থেকে নাগরিক পরিষেবা, সবত্রই অনুন্নয়নের ছবি। শুভেন্দু অধিকারীর অভিযোগ ওই আবর্জনা স্তূপের পাশে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন।

 

যেখানে ক্রিকেট কোচিং ক্যাম্প চলে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ পৌঁছানোর কিছুক্ষণ আগেই নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, জলপাইগুড়ি পৌরসভার ১ এবং ২৪ নং ওয়ার্ডের সংযোগকারী করলা সেতুর পাশের আবর্জনার স্তুপ এর দুর্গন্ধে টেকা দায়। কাছেই বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন যেখানে ক্রিকেট কোচিং ক্যাম্প এ খেলতে আসা ক্ষুদে খেলোয়াড়, আবাসিক খেলোয়াড়, তাদের অবিভাবক, ঐ পথে নিত্য যাতায়াতকারী পথচারীদের প্রত্যেকের ঐ আবর্জনার স্তুপের দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত হবার যোগাড় হয়। এতোদিন পুরসভার এ বিষয়ে কোনো হেলদোল না থাকলেও হঠাৎ করে দেখা গেলো সেই আবর্জনার ময়লা কিছুটা পরিষ্কার করে নীল সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে।

 

কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে উত্তরবঙ্গ বরাবর বঞ্চিত। স্বাস্থ্য থেকে নাগরিক পরিষেবা সব কিছুরই বেহাল দশা। তবুও ভালো রাজ্যের রানী সাহেবার আগমন উপলক্ষ্যে আবর্জনার দুর্গন্ধযুক্ত ময়লার স্তুপ খানিকটা হলেও পরিষ্কার করেছে প্রশাসন, নীলসাদা কাপড়ে ঢেকেও দেওয়া হয়েছে, কিন্তু দুর্গন্ধ চাপা দেওয়া যায় নি। নীলসাদা কাপড়ে কি আর অনুন্নয়ন ঢাকা যায়?

READ MORE.....