Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দেব-দেবীর অস্ত্র তৈরিতে ব্যাস্ত কারিগররা

দেব-দেবীর অস্ত্র তৈরিতে ব্যাস্ত কারিগররা

পুজোর বাকি অল্প কিছু দিন, তার আগে দেব-দেবীর অস্ত্র তৈরিতে ব্যাস্ত কারিগররা নবদ্বীপে কারখানায়। যেখানে তৈরি হচ্ছে তলোয়ার থেকে গদা, ত্রিশুল থেকে তির ধনুক এই অস্ত্র টিন এবং অ্যালুমিনিয়ামের। সব অস্ত্র তৈরি হচ্ছে দেবী দুর্গা, অসুরের জন্য। হাতে গোনা আর অল্প কিছুদিন বাকি বাঙ্গালির প্রাণের পুজো দুর্গা পুজোর। আর তার আগেই নদীয়ার নবদ্বীপে তৈরী হচ্ছে অস্ত্র যা শুধুমাত্র মা দূর্গার এবং বিভিন্ন দেব দেবীর। যেখানে চলছে দিন রাত বিভিন্ন মাপের অস্ত্র তৈরির কাজ।

 

অস্ত্র কথাটা শুনেই চমকে গেলেনতো, না ভয়ের কিছু নেই, আজ আমরা যে অস্ত্রের কথা বলছি তা তৈরি যেমন হয় প্রকাশ্যে বিক্রিও হয় প্রকাশ্যে। সামনেই দুর্গা পুজো, আর দেবী দুর্গা থেকে তার সন্তানদের ও অসুরের হাতে দেখতে পাওয়া যায় বিভিন্ন অস্ত্র সহ নানা বিধ উপকরণ। আর এই অস্ত্র তৈরির কারখানার হদিশই মিললো এবার নবদ্বীপে।

 

জানা যায় আগে এই অস্ত্র টিন বা আ্যালমুনিয়ামেরও তৈরি করাহতো। কিন্তু বর্তমানে পেতলের অস্ত্রের চাহিদাটাই বেশী। তাই এখন দিন রাত এক করেই চলছে সেই সব অস্ত্র তৈরির কাজ। তবে কাঁচামাল সহ নানাবিধ উপকরণের মূল্য বৃদ্ধিতে কিছুটা হলেও মুনাফায় ঘার্তি ঘটেছে বলে দাবী প্রতিমার এইসব অস্ত্র তৈরির কারখানার মালিকদের। তারা জানায় মূলত এই অস্ত্র তৈরি হয় পেতল দিয়ে, প্রথমে পেতলের শিট থেকে বিভিন্ন ডাইসের মাপে কাটা হয়, এর পর যেটার যা আকৃতি তার আকৃতি দেওয়া হয়, এর পর যেখানে যেখানে ঝাল করার প্রয়োজন করা হয়, ও সব শেষে পালিশ করে বিক্রি র জন্য তৈরী করা হয়।নবদ্বীপ শহরের পাকাটোল রোড এলাকার কারখানার মালিক সুভ্রময় কুন্ডু জানান দীর্ঘ কয়েক দশক ধরে এই পেশায় যুক্ত, আগের থেকে কিছুটা চাহিদা বৃদ্ধি পেয়েছে, তবে কাঁচা মালের মূল্য বৃদ্ধিতে পথের কাটা হয়েছে তাদের মুনাফায়,।

 

তিনি জানান বিভিন্ন মাপের অস্ত্র তৈরি হয় তাদের এই কারখানায়, তবে তার কাছে ছোট মাপের তুলনায় বড় অস্ত্রের চাহিদা বেশী। তিনি জানান তাদের তৈরি এইসব অস্ত্র কোলকাতা সহ বিভিন্ন রাজ্যে ও দেশের বাইরেও পারি দিয়েছে। এবছরও বিভিন্ন এলাকার মানুষ আসছে তাদের কারখানায় এই অস্ত্র কিনতে। ঐ কারখানায় কর্মরত রাজু দাস জানান দীর্ঘ ১৩ বছর ধরে কাজ করছে সে, আগের থেকে কাজের চাহিদা অনেকটাই বেশী,। শহরের সোনা পট্টি এলাকার বাসিন্দা রাজু অধিকারী জানান তার কাছে এবছর বড় মাপের থেকে ছোট মাপের অস্ত্রের চাহিদা বেশী, হাতে সময় কম তাই দিন রাতআএক করেই কাজ করতে হচ্ছে সকলকে।

 

তিনিও আক্ষেপের সাথে বলেন লাভের অংশ আগের থেকে কিছুটা কমেছে, কারন হিসেবে তিনি কাঁচামালের মূল্য বৃদ্ধির কথাই বলেন। পাশাপাশি তিনি আরও জানান সরকারের তরফেও এই শিল্পকে বাঁচাানোর জন্য কোন পদক্ষেপ বা সাহায্য নেয়নি। জানা যায় মূলত স্থানীয় বিভিন্ন দোকান সহ কোলকাতার বড় বাজার ও বিভিন্ন জায়গায় পাইকারি হিসেবে এইসব কারখানার থেকেই প্রতিমার বিভিন্ন মাপের অস্ত্র সরবরাহ করা হয়। এছাড়াও বিভিন্ন এলাকার পুজো উদ্যোক্তারাও সরাসরি এই সব কারখানা থেকেও প্রতিমার মাপ অনুযায়ী অস্ত্র কিনতে আসে নবদ্বীপের এই সব কারখানা গুলোতে।

 

মূর্শিদাবাদ থেকে পুজো উদ্যোক্তা ঋশি সাহা জানান, শুনেছি নবদ্বীপে এই অস্ত্র তৈরি হয়, আর প্রতিমার মাপ অনুযায়ী দেখে অস্ত্র কিনতে পারবো বলেই আশা। দোকানেও কিনতে পাওয়া গেলেও কারখানায় এসে সবটা দেখে কিনলাম। মোটের উপর দূর্গা পুজোকে ঘিরে একাধারে যেমন মন্ডপ শিল্পী থেকে প্রতিমা, সহ আলোকসজ্জার শিল্পীরা যেমন ব্যাস্ত তাদের কাজে, একই সাথে দেবী দুর্গা সহ তার সন্তান ও অসুরের জন্য অস্ত্র তৈরির কাজেও সমান ভাবেই ব্যাস্ত এই শিল্পীরা তা বলাই বাহুল্য।

READ MORE.....