Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ধর্ম নিয়ে ভেদাভেদ করবেন না, আবেদন দেবাংশু’র

ধর্ম নিয়ে ভেদাভেদ করবেন না, আবেদন দেবাংশু’র

বুধবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে ধিক্কার জানিয়ে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মিছিল ও সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ,মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, এলাকার বিধায়ক তথা রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো , তৃণমূল কংগ্রেসের তিনটি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেট র নির্মল ঘোষ,বিধায়ক উত্তরা সিংহ হাজরা, তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বজিৎ সরকার, চিন্ময় সাহা ,শাহরুখ খান , জ্ঞানাঞ্জন মন্ডল সহ আরো অনেকে ।

 

বুধবার বিকালে চন্দ্রকোনা রোডের কুবাই ব্রিজ থেকে চন্দ্রকোনা রোডের চৌরাস্তা পর্যন্ত তিন কিলোমিটার দীক্ষার মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। এরপর চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভা বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। মঙ্গলবার বিকালে যেখানে কর্মসূচি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার ঠিক একই এলাকায় বুধবার বিকালে কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস।

 

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তিনি বলেন ধর্ম নিয়ে ভেদাভেদ করবেন না মানুষের মানুষের বিভেদ করবেন না জাতপাত নিয়ে রাজনীতি করবেন না আপনারা ভোট কাকে দেবেন সেটা আপনাদের নিজেদের ব্যাপার। আপনারা তৃণমূল কংগ্রেসকে নাও ভোট দিতে পারেন।

 

কিন্তু এলাকায় শান্তি সম্প্রীতি যাতে কোনোভাবেই নষ্ট না হয় তার জন্য ধর্ম নিয়ে বিভেদ করবেন না। সেই সঙ্গে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে তীব্র ভাষায় কটক করে বলেন যদি সাত দিন এখানে ক্যাম্প করে থেকে সালবনি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে জয়লাভ করাতে পারে তাহলে তার নামে শুভেন্দু অধিকারী জনারটি কুকুর বসে।

 

তিনি শুভেন্দু অধিকারী কে চ্যালেঞ্জ ছুড়ে বলেন যদি ক্ষমতা থাকে তার এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং সালবনি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে জয়ী করে দেখাবেন। সেই সঙ্গে তিনি বলেন অবিভক্ত মেদিনীপুর স্বাধীনতা আন্দোলনে দেশকে পথ দেখিয়েছিল ইংরেজরা দেশ থেকে বিতাড়িত হয়েছিল সেই ঐতিহাসিক মেদিনীপুরের মাটি কোনদিনই মীরজাফরদের বিশ্বাস করবে না এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার পনেরোটি আসনের মধ্যে ১৩ টি আসনে জয়লাভ করেছিল তৃনমূল কংগ্রেস দুটি আসনে জয় লাভ করেছিল এবার সেই দুটি আসনে বিজেপিকে পরাস্ত করে ১৫ টি আসনে জয়লাভ করার জন্য দলীয় কর্মীদের এখন থেকেই কাজের নেমে পড়ার তিনি আহ্বান জানান।

 

সেই সঙ্গে তিনি বিজেপি পরিচালিতক কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন এবং তিনি বলেন বাংলার উন্নয়ন ওদের সহ্য হয়নি, যারা কেন্দ্রে ক্ষমতায় থাকা সত্ত্বেও বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য বাংলার উন্নয়নের টাকা আটকে রেখেছে আগামী বিধানসভা নির্বাচনে তাদেরকে আপনারা যোগ্য জবাব দেবেন। সেই সঙ্গে এলাকায় শান্তি, সম্প্রীতি অক্ষুন্ন রাখার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করে তোলার জন্য তিনি কাজ করার আহ্বান জানান।

READ MORE.....