নর্দমার মধ্যে থেকে উদ্ধার হল একটি কচ্ছপ। মঙ্গলবার মেদিনীপুর শহরের কর্নেলগোলা এলাকাতে ডিউটি করছিলেন একজন ট্রাফিক পুলিশ। তারই প্রথমে নজরে আসে নর্দমার মধ্যে পড়ে রয়েছে একটি কচ্ছপ। আপাতত ওই কচ্ছপটিকে নর্দমা থেকে তুলে রাখে ওই ট্রাফিক পুলিশ। তিনি জানিয়েছেন, উদ্ধার হওয়া কচ্ছপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।
সেই মতো উদ্ধার হওয়া কচ্ছপটিকে মঙ্গলবার বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। তবে কিভাবে নর্দমার মধ্যে কচ্ছপ এলো সেই নিয়ে ধন্দ রয়েছে। বন দফতরের পক্ষ থেকে উদ্ধার হওয়া ওই কচ্ছপটিকে জলাশয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। তবে নর্দমা থেকে কচ্ছপটিকে উদ্ধার করে বন দফতর এর হাতে তুলে দেওয়ায় ওই ট্রাফিক পুলিশ কে এলাকার বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন।














