নাইজেরিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২৫, নিখোঁজ আরও ১৪। তাঁদের খোঁজে নদীতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, শনিবার রাতে জিগাওয়া স্টেটের আদিয়ানি শহর থেকে ইয়োবের গারবি শহরের উদ্দেশে রওনা দিয়েছিল নৌকাটি। নৌকায় ছিলেন ৫২ জন যাত্রী।
যাদের বেশিরভাগই স্থানীয় কৃষক, জেলে ও ব্যবসায়ী। মাঝনদীতে নৌকায় জল ঢুকে ডুবে যায় সেটি। রাতের অন্ধকারে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয়েছে ২৫ জনের। নদী থেকে উদ্ধার করা হয়েছে তাঁদের দেহ। এখনও নিখোঁজ ১৪ জন। তাঁদের খোঁজে ডুবুরি নামানো হয়েছে নদীতে। চলছে উদ্ধারকাজ।













